| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এফডিসি'র

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 317 বার পঠিত
ফেনীতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এফডিসি'র
ছবির ক্যাপশন: ফেনীতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এফডিসি'র


স্টার লাইন ডেস্ক:

ফেনীতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন ফেনীর বৃহৎ সংগঠন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন সংগঠন ফেনীর ডেভেলপমেন্ট কমিউনিটি এফডিসি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট স্মারকলিপি পৌছাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের হাতে সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক শান্তি চৌধুরী এই স্মারকলিপিটি তুলে দেন। ফেনীর জন্য পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর একটি দীর্ঘদিনের প্রানের দাবি ফেনী সীতাকুণ্ড ও পার্বত্য চট্টগ্রাম জেলাতে ভালো কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় ফেনীর সর্বস্তরের সাধারণ মানুষ এটি প্রানের দাবিতে রুপান্তরিত হয়েছেন।ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সংযোগ ও ভৌগোলিক অবস্থানগতভাবে সুযোগ ও উল্লেখিত অঞ্চলে মানুষের চিকিৎসা সুবিধা প্রয়োজনে ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হওয়া অত্যাবশ্যকীয় বলে মনে করছেন এই সামাজিক সংগঠনটি।ফেনীর গর্ব তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া তথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নানারবাড়ি হবার সুবাদে দীর্ঘ সময়ের সুবিধা বঞ্চিত ফেনী জেলার জন্য বৃহৎ চিকিৎসা সেবা পাওয়ার লক্ষে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখার অধিকার আছে বলে মনে করেন ফেনীবাসী।তাই অতি সত্তর দাবিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন তারু, সাংগঠনিক সম্পাদক অজিত বরণ দাস, অর্থ সম্পাদক জিয়াউল হক টিটু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক দিদার মজুমদার, কুয়েত শাখা সভাপতি ফারুক আনন্দ, সদস্য এডভোকেট সাহিন মজুমদার, সাবেক অর্থ সম্পাদক জিএম আজিম মহিম, সদস্য শাহজামান দুলু, কাজী মহিউদ্দিন, ডাঃ আব্দুল মতিন, বাবুল পাটোয়ারীসহ প্রমূখ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group