| বঙ্গাব্দ
ad728
ad728

পরিবেশ মন্ত্রীর নির্দেশে হিন্দু ও মুসলিম পরিবারের বিরোধ নিষ্পত্তি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-04-2026 ইং
  • 768 বার পঠিত
পরিবেশ মন্ত্রীর নির্দেশে হিন্দু ও মুসলিম পরিবারের বিরোধ নিষ্পত্তি
ছবির ক্যাপশন: পরিবেশ মন্ত্রীর নির্দেশে হিন্দু ও মুসলিম পরিবারের বিরোধ নিষ্পত্তি


ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউএনও, ওসি, যুবদল আহবায়কসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ 

সোনাগাজী প্রতিনিধি : 

ফেনীর সোনাগাজীতে পরিবেশ মন্ত্রীর নির্দেশে মুসলিম-হিন্দু দুটি পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের সীমানা বিরোধ নিষ্পত্তি করে দিলেন ইউএনও, ওসি এবং যুবদল নেতা খুরশিদ ভূঞাঁ। 

শনিবার ঘটনাস্থলে গিয়ে তারা দুটি পরিবারকে ডেকে এলাকার সমাজপতিদের সাথে নিয়ে দুটি পরিবারের সম্মতিতে এ বিরোধ নিষ্পত্তি করে দেন। 

বিষয়টি সমাধান হওয়ায় উভয় পরিবার পরিবেশ মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। 

ভুক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের রাজারবাপের বাড়ির বেলায়েত হোসেন গং ও তাদের প্রতিবেশী অক্ষয় কুমার গার্ডের বাড়ির মৃত হরেন্দ্র শীলের ছেলে অরুন শর্মা গংদের বাড়ির সীমানা বিরোধ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। হিন্দু পরিবারটি পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ চান। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নজরে এলে তিনি সমাধানের জন্য উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, ওসি মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইউএনও রিগ্যান চাকমাকে মৌখিক নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশনা পেয়ে তারা সকালে ঘটনাস্থলে গিয়ে দু'পক্ষের বক্তব্য শুনে এলাকার সমাজপতিদের নিয়ে পরিমাপ করে সীমানা বিরোধ নিরসন করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রিগ্যান চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি পরিবারের বিরোধের বিষয়টি সাম্প্রদায়ীক ইস্যু তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দু'পক্ষের সম্মতিতে বিষয়টি সমাধান হওয়ায় তারা উভয় পরিবার খুশি হয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ছোট একটি বিরোধকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় হিন্দু-মুসলিম দুটি পরিবারের উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি উভয় পরিবারের সম্মতিতে সমাধান করা হয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রীর নজরে আসায় সমাধানের নির্দেশ দিলে প্রশাসনসহ স্থানীয় সমাজপতিদের নিয়ে সীমানা বিরোধ নিরসন করে দেই। দীর্ঘ দিনের বিরোধটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিরোধ নিরসন হওয়ায় পরিবেশ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group