স্টাফ রিপোর্টার:
“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে ফেনীতে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ফেনী কলেজ অডিটোরিয়ামে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা দায়রা জজ আদালতের এপিপি ও ফেনী জেলা রেড ক্রিসেন্টের সদস্য অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা ইমাম হোসেন আরমান ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সুমন। ফেনী শহর দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের জেনারেল বিভাগের বিভাগীয় প্রধান আবুল বশর।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন এম এ আনাফ শাহরিয়ার, ফারহান হোসেন সাফি এবং ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত সরিষাদি বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থী মেহেজাবিন ইসলাম ঝুমুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের ফেনী শহরের সম্পাদক নাজমুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির মোট ১০৫ জন শিক্ষার্থীকে বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর কণ্ঠের আয়োজন সবসময়ই ব্যতিক্রমধর্মী। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অন্যদের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |