দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ডের আলাইয়াপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিলয় নামের এক যুবকের ওপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নিলয় উল্লেখ করেন, তাদের বাড়ির সামনে তিনি তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শ্রমিক দল নেতা জসিম তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জসিম বাইরের লোকজন নিয়ে এসে অস্ত্রসহ তার ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করা হয় এবং রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলা হয়। এ ঘটনায় তিনি গতকাল রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া জসিম মামলা করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম নোমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |