| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় বায়তুল আমান ট্রাস্টের ঈদ পুনর্মিলনী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-03-2026 ইং
  • 511 বার পঠিত
দাগনভূঞায় বায়তুল আমান ট্রাস্টের ঈদ পুনর্মিলনী
ছবির ক্যাপশন: দাগনভূঞায় বায়তুল আমান ট্রাস্টের ঈদ পুনর্মিলনী


দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞায় বায়তুল আমান ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে স্টার লাইন সুইটস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ট্রাস্টের প্রধান উপদেষ্টা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও মুখপাত্র আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ট্রাস্টের উপদেষ্টা সৈয়দ নাছের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট  ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক আবদুল মান্নান মুন্না, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের প্রভাষক পেয়ার আহমেদ বিপ্লব, বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল সুজন, ট্রাস্টের সহ-মুখপাত্র এমএম রহমান সোহেল, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, সামাজিক সংগঠন হাঁসিমুখ চিরসুখের পরিচালক সামছুদ্দিন আল আজাদ, সমাজকর্মী  নজরুল ইসলাম সাগর ও জহির উদ্দিন মাস্টার প্রমুখ। এছাড়াও ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ইতিপূর্বে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকান্ড করে প্রশংসিত হয়েছে। ট্রাস্টের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group