দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় বায়তুল আমান ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে স্টার লাইন সুইটস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ট্রাস্টের প্রধান উপদেষ্টা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও মুখপাত্র আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ট্রাস্টের উপদেষ্টা সৈয়দ নাছের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক আবদুল মান্নান মুন্না, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের প্রভাষক পেয়ার আহমেদ বিপ্লব, বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল সুজন, ট্রাস্টের সহ-মুখপাত্র এমএম রহমান সোহেল, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, সামাজিক সংগঠন হাঁসিমুখ চিরসুখের পরিচালক সামছুদ্দিন আল আজাদ, সমাজকর্মী নজরুল ইসলাম সাগর ও জহির উদ্দিন মাস্টার প্রমুখ। এছাড়াও ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইতিপূর্বে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকান্ড করে প্রশংসিত হয়েছে। ট্রাস্টের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |