ফুলগাজী প্রতিনিধিঃ
ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসএসি ১৯৯৬ সালের ব্যাচের ৩০ বছর পূর্তিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) পাইলট স্কুল মাঠে 'এসো মিলি প্রিয় প্রাঙ্গণে প্রানের টানে' শ্লোগান নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরী ও সদস্য সচিব কাজী নজরুল ইসলাম টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোজাম্মেল হক,সাবেক শিক্ষক মো নুরুল আমিন,নুরুল ইসলাম, অনিল চন্দ্র পাল জওহর লাল নাথসহ সাবেক ও বর্তমান শিক্ষক, ৯৬ ব্যাচের ছাত্র ফজলুল হক নয়ন,মোঃ ইয়াসিন,মিজানুর রহমান, রঞ্জিত কর্মকার ও মোঃ আলাউদ্দিনসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯৬ ব্যাচের সহপাঠি ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেন। স্কুলে কাটানো বিভিন্ন স্মৃতি ভাগাভাগি করে আনন্দে আবেগাপ্লুত হন। শিশুদের জন্য খেলাধুলা, সকলের জন্য র্যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনীকে ঘিরে বিদ্যালয়ের বিভিন্ন ইতিহাস ও সহপাঠিদের পরিচয় এবং কর্মকান্ড তুলে ধরে 'প্রিয় প্রাঙ্গন' নামে একটি তথ্য সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশ করা হয়।অনুষ্ঠানে অংশ নেওয়ার সকল শিক্ষক, শিক্ষার্থীকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |