| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার-৪

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 259 বার পঠিত
ছাগলনাইয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার-৪
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার-৪


ছাগলনাইয়া প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাগলনাইয়া থানার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবু তৈয়বের পুত্র আবু সায়েম মোঃ আল মোবারক। পাঠানগড় গ্রামের জমদ্দার বাড়ির মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আলমগীর হোসেন সুমন। পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আলী আকবর শিকদারের পুত্র মোঃ পান্না শিকদার। বাঁশপাড়া গ্রামের আনিছুল হকের পুত্র মোঃ আজিজুল হক।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার অফিসার এসআই আদনান, এসআই মজিবুর, এএসআই দেলোয়ার ও এএসআই আলতাফ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু সায়েম মোঃ আল মোবারক, মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আলমগীর হোসেন সুমন, পরোয়ানাভুক্ত আসামি মোঃ পান্না শিকদার ও মাদকসেবী মোঃ আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group