স্টার লাইন ডেস্ক:
ফেনী জেলা জাসাস‘র উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ ফুড গার্ডেন রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
ফেনী জেলা জাসাস‘র সভাপতি কাজী ইকবাল আহমদ পরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য নুর হোসেন সেলিম, আবুল খায়ের লিংকন,ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন খন্দকার৷ জেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, ফেনী পৌর জাসাস এর আহবায়ক নুর উদ্দিন রুবেল, সদস্য সচিব খন্দকার মামুন, যুগ্ম আহবায়ক মিঠু খানসহ জেলা উপজেলা ও পৌর জাসাস এর বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ইফতার পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |