| বঙ্গাব্দ
ad728
ad728

মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 284 বার পঠিত
মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার
ছবির ক্যাপশন: মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার


সোনাগাজী প্রতিনিধি : 

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির আয়োজনে

মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা শীর্ষক সেমিনার শনিবার বিকালে পৌর-শহরের পশ্চিম বাজার হারবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, উদ্বোধন করেন সোনাগাজী ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সিনিয়র সহকারি পরিচালক ও বিএফ কমার্শিয়াল লিমিটেড এর চেয়ারম্যান আবুল বশর কবির আহম্মদ, সোনাগাজী পৌরসভা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ মহসিন ভূঞাঁ, আল হেলাল একাডেমীর সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হক, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সোনাগাজী উপজেলা সভাপতি ও ব্রাফা উপজেলা শাখার সহ-সভাপতি সার্জেন্ট (অব:) শেখ ফরিদ, ফেনী জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহম্মদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সংস্থার সেন্ট্রাল রিপোর্টার এস.এন আবছার, সাংবাদিক বাহার উল্লাহ বাহার, সাংবাদিক ইকবাল হোসেন, মানবাধিকার সংগঠক ডাঃ আজিজুল করিম মিন্টু।

এসময় বক্তাগন বিশ্বব্যাপি অসহায়দের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে ও মজলুম ইরানের উপর আমেরিকা ইসরাইল কর্তৃক হামলা বন্ধে সোচ্চার হতে আহবান জানান।

সেমিনার শেষে উপস্থিত সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে দোয়া মোনাজাত ও ইফতার সম্পন্ন করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group