| বঙ্গাব্দ
ad728
ad728

কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 309 বার পঠিত
কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
ছবির ক্যাপশন: কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন



স্টার লাইন ডেস্ক:

কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী’র কাব্যগ্রন্থ ‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আব্দুল্লাহ নূর। 

ছিন্নপত্র প্রকাশনের সত্ত্বাধিকারী কবি খালেদ রাহীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন— কবি রাশেদুল হাসান, ব্যাংকার ও গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওমর কাদির, ক্রিটিক অর্ণব মামুন এবং মুহাম্মদ ইসমাঈল।

‘সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা’ শাহাদাত মাহমুদ সিদ্দিকী’র দ্বিতীয় কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ ‘হাতটা একটু ধরো’ প্রকাশিত হয় ২০২১ সালে বইনামা প্রকাশন থেকে।

কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী ১৯৮৭ সালের ৭ অক্টোবর ফেনী সদরের মোটবী গ্রামে নানারাড়িতে জন্মগ্রহণ করেন। জনাব মোশাররফ হোসাইন ও মিসেস জাহিদা বেগম’এর তিন সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ফেনী সরকারি কলেজ পেরিয়ে তিনি সমাজতত্ত্বে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।




ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group