শহর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বিস্তার রোধে ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেলে শহরের জহিরিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা আবদুল গফুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিশু খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরে জহিরিয়া মসজিদ এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়ে ডাক্তারপাড়ার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পরিচালিত হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |