স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এ সময় নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
মঙ্গলবার বিকেলে শহরের রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএমএস কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, এমকে আর সূর্য, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজিব এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল ও সহ-অর্থ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকার আমলে সন্ত্রাসীরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে তাণ্ডব চালানো হয়েছে। তারা এখনো ক্ষ্যান্ত হয়নি। ফেনীতে নতুন করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজপথে থেকে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে।
তারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচির নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। স্বেচ্ছাসেবক দল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। তবে গত ১৭ বছরে আওয়ামী লীগের চালানো তাণ্ডবের কথা তারা ভুলে যাননি। পুনরায় কেউ আগের মতো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |