| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে শিক্ষার প্রসারে স্টার লাইন গ্রুপ ,, ৪ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ১ হাজার ৭৬১, পাঠদানে নিয়োজিত ৫৮ শিক্ষক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-11-2026 ইং
  • 25 বার পঠিত
ফেনীতে শিক্ষার প্রসারে স্টার লাইন গ্রুপ ,, ৪ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ১ হাজার ৭৬১, পাঠদানে নিয়োজিত ৫৮ শিক্ষক
ছবির ক্যাপশন: ফেনীতে শিক্ষার প্রসারে স্টার লাইন গ্রুপ ৪ প্রতিষ্ঠানে শিক্ষার্থী ১ হাজার ৭৬১, পাঠদানে নিয়োজিত ৫৮ শিক্ষক


স্টাফ রিপোর্টার:

ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ফেনীতে শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে কাজ করছে স্টার লাইন গ্রুপ। সাধারণ শিক্ষা, ইংলিশ ভার্সনে পাঠদান, ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতি এবং পবিত্র কুরআন হিফজ—শিক্ষার চারটি ভিন্ন ধারায় কার্যক্রম পরিচালনা করছে গ্রুপটির সহযোগী চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। 

জানাযায়, বর্তমানে এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে ১ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। পাঠদানে নিয়োজিত রয়েছেন প্রশিক্ষিত ৫৮ জন শিক্ষকমণ্ডলী।

স্টার লাইন গ্রুপের সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল, ফেনী ন্যাশনাল কলেজ, স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার ও স্টার লাইন হিফযুল কুরআন মাদরাসা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ফেনীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পর্যায়ে শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।

২০০৭ সালে প্রতিষ্ঠিত স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল গ্রুপটির শিক্ষা কার্যক্রমের অন্যতম পুরোনো প্রতিষ্ঠান। প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংলিশ ভার্সনে পাঠদান করা হচ্ছে এখানে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী রয়েছে ৭৫২ জন এবং শিক্ষক ৩১ জন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ৯৩ দশমিক ৩৩ শতাংশ।

২০১৬ সালে প্রতিষ্ঠিত ফেনী ন্যাশনাল কলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুযোগ নিয়ে কাজ করছে। বর্তমানে কলেজটিতে ৮৪৯ জন শিক্ষার্থী ও ১৮ জন শিক্ষক রয়েছেন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার ছিল ৪৬ দশমিক ২০ শতাংশ।

অন্যদিকে, ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুত করতে ২০১৪ সালে যাত্রা শুরু করে স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার। বর্তমানে এখানে ১২০ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন ৬জন শিক্ষক। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৫১ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লাতে ক্যাডেট কলেজে ভর্তির দিক থেকে সর্বোচ্ছ অবস্থানে রয়েছে স্টার লাইন ক্যাডেট কোচিং সেন্টার। 

ধর্মীয় শিক্ষার প্রসারেও রয়েছে গ্রুপটির উদ্যোগ। ২০১৯ সালে প্রতিষ্ঠিত স্টার লাইন হিফযুল কুরআন মাদরাসায় বর্তমানে ৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। চারজন শিক্ষক তাদের পাঠদান করছেন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩০ জন শিক্ষার্থী পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে। এর মধ্যে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের দু,পুত্রও এখান থেকে কোরানে হাফেজ হয়েছেন।



ব্যবসার পাশাপাশি শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছি

-ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, ‘আমরা ফেনীতে শুধু কর্মসংস্থান সৃষ্টি করছি না, বরং ফেনীর মানুষের সার্বিক উন্নয়নেও কাজ করছি। ২০০৭ সাল থেকে তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা করে আসছি। আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব ও ক্লাস পার্টিসহ নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ফেনীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে স্টার লাইন গ্রুপ।

স্থানীয় পর্যায়ে শিক্ষার বিভিন্ন ধারায় সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ ফেনীর শিক্ষা খাতে বেসরকারি বিনিয়োগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আমাদের পরিচালিত স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পাশ করে আমার ছোট বোনের ছেলে শাহেদ মাহমুদ চৌধুরী আনান জিডি পাইলট পদে চাকুরিরত রয়েছে। বর্তমানে সে ইউএস বাংলা এয়ারলাইন্সের ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়াও গ্রুপের চেয়ারম্যান হাজি নিজাম উদ্দিনের বড় কন্যা সিলভিয়া নিজাম সিফাত আমাদের স্কুল থেকে পাশ করে বর্তমানে এমবিবিএস ডাক্তারি পাশ করেছেন। আমার মেঝো ভাই হাজি আলাউদ্দিনের বড় মেয়ে ফারওয়া অস্ট্রিলিয়ার সিডনি ইউনিভার্সিটি থেকে এমবিবিএস ফাইনাল ইয়ারে রয়েছে। এছাড়াও আমার বড় বোন বিবি মরিয়মের ২ কন্যা এমবিবিএস পাশ করে একজন বাংলাদেশে এবং অন্যজন লন্ডনে ডাক্তারি প্র্যাক্টিস করছেন। আমাদের ক্যাডেট কোচিং থেকে উত্তীর্ণ হয়ে আমার ছোট ভাই জামাল উদ্দিনের পুত্র আরিক উদ্দিন আরাবী বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অধ্যায়নরত আছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন, ভালো ফলাফল এবং সর্বস্তরের মানুষের কাছে মানসম্মত শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়েই এ উদ্যোগের সফলতা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।




মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছি

- মাহমুদুল হক চৌধুরী মুনির

স্টার লাইন গ্রুপের পরিচালক (শিক্ষা) মাহমুদুল হক চৌধুরী মুনির বলেন, ফেনীর মানুষের কথা বিবেচনায় রেখেই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করছে স্টার লাইন গ্রুপ। একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুরু হয় শিক্ষার মধ্য দিয়ে। তাই ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ফেনীর সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করাকে দায়িত্ব হিসেবে নিয়েছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে দক্ষ ও আন্তরিক শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বিনা বেতনে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে, যাতে অর্থের অভাবে কারও শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়।

মুনির আরও বলেন, স্টার লাইন গ্রুপ শুধু নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ফেনীর অন্যান্য স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষা উন্নয়নেও পাশে থাকতে চায়। জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য, যারা ফেনীসহ দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।



শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখছে স্টার লাইন গ্রুপ

- প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন

ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন বলেন, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফেনীর শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে স্টার লাইন গ্রুপ। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব এবং পরিচালকদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে। ফেনীর শিক্ষা বিস্তার ও গুণগত মানোন্নয়নে স্টার লাইন গ্রুপের এ অগ্রযাত্রা আরও বেগবান ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করেন তিনি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group