সদর প্রতিনিধি, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল বলেছেন, ফেনীর মানুষ সব সময় শান্তি প্রিয়, উৎসব প্রিয়। হিন্দু ধম্বাবলীম্ভীদের ধর্মীয় আচার অনুষ্ঠানে ফেনীতে কখনো কোন সমস্যা হয়নি। সব সময় হিন্দু মুসলিম মিলে দায়িত্ব নিয়ে দুর্গাপূজাসহ সব ধরণের অনুষ্ঠানকে উৎসব মূখর করে তুলেছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদের আচার-অনুষ্ঠান সম্পন্ন করেছে। এবারও সেই ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বক্তব্যকালে বিএনপি নেতা বকুল এসব কথা বলেছেন । ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাস গুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক তপন কুমার কর। ফেনী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা পূজা ফ্রন্টের আহবায়ক সরজ দত্ত, সদস্য সচিব জ্ঞান শর্মা, পূজা ফ্রন্টের সদস্য গৌরাঙ্গ দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বসাক, ফেনী পৌর সভাপতি সমর দেব নাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক সুরঞ্জিত নাগ। অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার ৫৩টি পূজামন্ডপ এবং ফেনী পৌরসভার ১২টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপের প্রধানগণ নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |