| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জেলা ও দায়রা জজ বদরুল আলমকে আইনজীবী সমিতির সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-10-2026 ইং
  • 11 বার পঠিত
ফেনীতে জেলা ও দায়রা জজ বদরুল আলমকে আইনজীবী সমিতির সংবর্ধনা
ছবির ক্যাপশন: ফেনীতে জেলা ও দায়রা জজ বদরুল আলমকে আইনজীবী সমিতির সংবর্ধনা


স্টাফ রিপোর্টার: 

নবনিযুক্ত ফেনী জেলা ও দায়রা জজ মো. বদরুল আলম ভূঁইয়াকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা আইনজীবী সমিতি। সোমবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম মোরশেদ খান, পারিবারিক আপিল আদালতের বিচারক আবেদা সুলতানা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালামত উল্লাহ, জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) মেজবাহ উদ্দিন খান, সিনিয়র অ্যাডভোকেট কলমদার হায়দার ও অ্যাডভোকেট ইব্রাহিম প্রমূখ ।

অনুষ্ঠানে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক তাওহিদুল হকসহ অন্যান্য বিচারক এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group