| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বিএম গ্যাস কোম্পানির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-09-2026 ইং
  • 16 বার পঠিত
ফেনীতে বিএম গ্যাস কোম্পানির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের
ছবির ক্যাপশন: ফেনীতে বিএম গ্যাস কোম্পানির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের


শহর প্রতিনিধি

ফেনীতে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে বিএম গ্যাস কোম্পানির ডিলার মেসার্স মক্কা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে। একই সাথে নকল লাল চিনি বিক্রির দায়ে আরো একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার জানায়, ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফেনী শহরের সালাউদ্দিন মোড়, বিসিক এলাকা এবং বড় বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় এলপিজির বাজার, ভোজ্যতেল ও নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি যাচাইয়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআর সি) নির্ধারিত খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১,৫৮৫ টাকা হলেও বিএম এলপিজির ডিলার মেসাস মক্কা ট্রেডার্স পাইকারি পর্যায়ে সেটি বিক্রি করছেন ১,৭৩০ টাকা। নিজে এ গ্যাস ১,৫৬০ টাকায় ক্রয়ের কথা বললেও স্বপক্ষে কোন ক্রয় ভাউচার দেখাতে পারেননি। তিনি সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে বিক্রি করলেও খুচরা দোকানীকে কোন বিক্রয়  ভাউচার প্রদান করছেন না। সুতরাং খুচরা বিক্রেতারাও তাদের কাছে ক্রয়ের প্রমাণক না থাকায় ইচ্ছে মাফিক দামে ভোক্তাদের কাছে বিক্রয় করছেন।

এ সকল কর্মকাণ্ডকে ভোক্তা অধিকার বিরোধী কার্য হিসেবে আমলে নিয়ে ফেনীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স মক্কা ট্রেডিং কর্পোরেশন নামক বিএম গ্যাস কোম্পানির এ ডিলারকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকার নির্ধারিত দামে বিক্রির পাশাপাশি ক্রয়-বিক্রয়ের সকল ক্ষেত্রে ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও অভিযানে নকল লাল চিনি বিক্রয়ের অভিযোগে সালাউদ্দিন মোড় এলাকার মেসার্স সায়েম খাদ্য বিতান নামক একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group