
বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-সার্ধশতবর্ষ 'নজরুল বর্ষ' উপলক্ষে ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেনী জেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: মো: আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার।
আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: নেছার আহমেদ, মো: জাকারিয়া ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "নজরুল আমাদের জাতীয় চেতনার বাতিঘর। তাঁর লেখনীতে আছে সাম্য, প্রেম ও বিদ্রোহের সমন্বয়। নতুন প্রজন্মকে নজরুল চর্চায় সম্পৃক্ত করতেই সারাদেশের মতো ফেনীতেও এই প্রতিযোগিতার আয়োজন।"
এবারের প্রতিযোগিতায় ৮টি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেবে। বিভাগগুলো হলো- নজরুল সংগীত, আবৃত্তি, অভিনয়, হামদ ও নাত, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, নৃত্য ও চিত্রাঙ্কন।
ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।
এতে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।