| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-08-2026 ইং
  • 4 বার পঠিত
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ছবির ক্যাপশন: ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


শহর প্রতিনিধি:

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে গতকাল শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার এর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.এ এস এম সোহরাব আল হোসেইন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন চন্দ্র কর, জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন, সদস্য আল ইমরান, ইসমাইল হোসেন রতন, আবদুল কাইয়ুম সোহাগ, এনামুল হক ভূঞা, রিয়াদুল করিম মৃধা, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার তুলে দেন ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং মুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই  খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে সবাই এগিয়ে আসা উচিত। জুলাই ৩৬ এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাই এই চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

উল্লেখ, মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের ১৬টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও শহীদ আহাদ দল মুখোমুখি হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group