সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল শনিবার সকালে পৌরসভা মিলনায়তনে পৌর বিএনপির আহবায়ক মনজুর হোসেন বাবরের সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব, খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিড়াবিদ ও বাফুফের মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলগমীর হোসেন চৌধূরী, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদি প্রমূখ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তাদের কনিষ্ঠ ছেলে, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইলামিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আবুল কাসেম। অনুষ্ঠান শেষে উপজেলার ১৮০ টি ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |