ছাগলনাইয়া প্রতিনিধি:
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের আহ্বান জানান।
গতকাল রোববার ফেনীর ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে সরকারিভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়। সরকার কোনো অসহায় পরিবারকে একা ফেলে রাখবে না। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুস্থ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
চেক বিতরণ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১১টায় একই স্থানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ শেষে দুপুর সাড়ে ১২টায় পশ্চিম পাঠাননগর কেবি হায়দার সড়ক থেকে ভূঁইয়া বাড়ী (পাঠাননগর ভূঁইয়া বাড়ী) সড়ক শুভউদ্বোধন করেন। দুপুর ২টায় উত্তর যশপুর-জয়নগর সড়ক থেকে ভারত সীমান্ত (জয়নগর মুক্তিযোদ্ধা অলি আহমেদ) সড়ক শুভউদ্বোধন করেন। দুপুর সাড়ে ২টায় উত্তর সতর খোয়াজ হামিদ বঙ্ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। বিকাল ৪ টায় শুভপুর চইতলা এলাকার রাস্তা পরিদর্শন করেন। বিকাল ৫ টায় ছাগলনাইয়া কলেজ রোড সংলগ্ন সাতবাড়ির রাস্তা পরিদর্শন শেষে ছাগলনাইয়ায় বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে সাংসদ মজনু’র উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
এই সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ওমর ফারুক, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবু তাহের, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব ইউসুফ মজুমদার, সাংসদের একান্ত সচিব ও ছাগলনাইয়া বিআরডিবি'র চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার,উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ ফজরুল করিম লিটন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মোস্তফা মজুমদার, রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর বিএনপি নেতা কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সী শহিদ উল্যাহ, উপজেলা সাইবার ইউজার দলের সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আলমগীর হোসেন, ব্যবসায়ী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, নুর হোসেন মজুমদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সাংসদের একান্ত সচিব জাফর হোসেন মজুমদার বলেন, আজকে আমাদের ছাগলনাইয়াবাসীর জন্য একটি আনন্দের দিন। সরকার ঘোষিত মাননীয় সংসদ সদস্যের জন্য উপজেলা প্রশাসনে একটি পরিদর্শন কক্ষ বরাদ্দ দিয়েছেন। ছাগলনাইয়া উপজেলা প্রশাসন আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছেন। আমরা নির্বাচনী আসনের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের সেবায় এই অফিস কার্যকর ভূমিকা রাখবে এবং সবার সহযোগিতা কামনা করছি।
সন্ধ্যা পর্যন্ত তিনি ছাগলনাইয়ায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় কর্মসূচিতে অংশ নেবেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |