| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-07-2026 ইং
  • 5 বার পঠিত
পরশুরামে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া  সাংবাদিকতাকে দলীয়করণ না করে  ‎জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন
ছবির ক্যাপশন: পরশুরামে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন


‎পরশুরাম প্রতিনিধি:

‎জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না। মানুষের জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন। জাতির উন্নয়নে গণমাধ্যমকর্মীরা কাজ করলে দেশ এগিয়ে যাবে। তাহলে সাংবাদিক সমাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

‎গতকাল শুক্রবার বিকালে ফেনীর পরশুরাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎আইয়ুব ভূঁইয়া বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি। আগে আমাদের নিজেদের সঠিক প্রমাণ করতে হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া আমেরিকা, ভারতকে আমরা দোষারোপ করি। কিন্তু বাস্তবে আমরা আমাদের কাজটি সঠিকভাবে করছি কিনা, সেটি নিয়েও প্রশ্ন আছে। 

‎পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ওসি মো: আশ্রাফুল ইসলাম,কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মীর আবদুল আলিম, পরশুরাম প্রেসক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, সহ-সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ক্রীড়া সম্পাদক মো: ইব্রাহিম, সদস্য ইয়াকুব নবী রিয়াজ, সাইফুল ইসলাম, এমএ করিম, সুজন সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল প্রমুখ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্যরা সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group