সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজী পৌরসভা ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন ফেনী জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) দিদারুল আলম।
গতকাল মঙ্গলবার দুপুরে নতুন ভবনটি ফিতা কেটে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জয় সেন, পৌর ভূমি সহকারি কর্মকর্তা তাজুল ইসলাম, সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি ঠিকাদার সালেহ আহম্মদ প্রমূখ।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ১ কোটি ১ লাখ টাকা ব্যায়ে ভূমি অফিসের ভবন ও চারদিকের সীমানা প্রাচীর নির্মান করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |