| বঙ্গাব্দ
ad728
ad728

জোরারগঞ্জে ১৯টি ভারতীয় গরু উদ্ধার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 7 বার পঠিত
জোরারগঞ্জে ১৯টি ভারতীয় গরু উদ্ধার
ছবির ক্যাপশন: জোরারগঞ্জে ১৯টি ভারতীয় গরু উদ্ধার


মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানকালে ১৯টি ভারতীয় গরু ও ২টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জের করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় গামারী বাগানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুটি পিকআপে করে পাচারের সময় ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার মৃত ছমেদ আলীর পুত্র আব্দুর রাজ্জাক (৬৫), একই এলাকার আবুল খায়েরের পুত্র নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের পুত্র মো. আরিফ (২৭) এবং একই উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতের (চাঁদগাজী) এলাকার আইয়ুব আলীর পুত্র রাসেল ওরফে আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানকালে গরু ও পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group