| বঙ্গাব্দ
ad728
ad728

পৌরসভার বর্জ্যে লোকালয় দূষণ মতিগঞ্জে এলাকাবাসীর সড়ক অবরোধ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 5 বার পঠিত
পৌরসভার বর্জ্যে লোকালয় দূষণ  মতিগঞ্জে এলাকাবাসীর সড়ক অবরোধ
ছবির ক্যাপশন: পৌরসভার বর্জ্যে লোকালয় দূষণ মতিগঞ্জে এলাকাবাসীর সড়ক অবরোধ


সোনাগাজী প্রতিনিধি: 

ফেনীর সোনাগাজীতে পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের লোকালয়ে ফেলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। 

গতকাল মঙ্গলবার দুপুরে মতিগঞ্জ বর্জ্য ফেলানোর লোকালয় সংলগ্ন ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কে ব্যারিকেড় দিেেয় অবরোধ শুরু করে। এতে যানবহন চলাচল বন্ধ থাকলে দুর্ভোগে শুরু হলে ইউএনও এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তাগন ও রাজনৈতিক নেতৃবৃন্দের  আশ্বাসে ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভায় বর্জ্য অপসারণের নির্ধারিত জায়গা না থাকায় উপজেলার বিভিন্ন ইউনয়নের লোকালয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা স্তূপ করে ফেলা হচ্ছে। গত কয়েক মাস ধরে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া ও ভোয়াগ গ্রামে বর্জ্য ফেলানো শুরু করে পৌর কর্তৃপক্ষ।এতে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে রোগব্যাধি। মশা-মাছি ও পোকামাকড়ের উপদ্রবে দিশেহারা হয়ে পড়ে স্থানীয়রা। এনিয়ে এলাকাবাসীের মাঝে চরম ক্ষোভ আর অসন্তোষ তৈরী হয়।কয়েকবার মানবন্ধন করে বর্জ্য না ফেলতে অনুরোধ করা হলেও পৌর কর্তৃপক্ষ আমলে নেয়নি। পুঞ্জিভুত ক্ষোভে বিপুল সংখ্যক এলাকাবাসী সড়ক অবরোধ শুরু করলে টনক নড়ে প্রশাসনের।

স্থানীয় রায়হান ও শিফন বলেন, এলাকাবাসী সড়ক অবরোধ শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিতে আহবান জানান। গ্রামবাসী বর্জ্য ফেলানো বন্ধ ঘোষনা না করা পর্যন্ত অবরোধ তুলে নিতে অপরারগতা প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুর নরম করে বর্জ্য ফেলানো বন্ধ করতে এক সপ্তাহ সময় চান। পরে আলোচনা করে স্থানীয়রা সময় দিতে রাজি হলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, পৌরসভা এলকায় বর্জ্য ফেলানোর জায়গা নেই তাই বাধ্য হয়ে বিভিন্ন স্থানে বর্জ্য ফেলতে হচ্ছে। যেখানে বর্জ্য ফেলা হচ্ছে সেটি সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জায়গা। গ্রামবাসী সড়ক অবরোধ করলে তােেদ সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৩ সালে পৌরসভা গঠিত হওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সোনাগাজী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। তবে গ্যাস ও বর্জ্য অপসারণের নির্ধারিত স্থান নেই পৌরসভায়।

ময়লা আবর্জনা মুক্ত রাখতে একপর্যায়ে সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম খোকন তার নিজ ক্ষমতাবলে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সীমানা প্রাচীরের মধ্যেই বর্জ্য অপসারণ করতে থাকেন। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর স্বপ্রণোদিত হয়ে মেয়রকে বিবাদী করে ফেনীর পরিবেশ আদালতে মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group