| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই - নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বির

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-06-2026 ইং
  • 15 বার পঠিত
ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন  হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই  -	নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বির
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই - নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বির


স্টাফ রিপোর্টার: 

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ তথা হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির।

গতকাল বিসিক শিল্পনগরী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব অভিযোগ তুলে ধরেন ।

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ প্যানেল বিভিন্ন ধরনের অভিযোগ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং চেম্বারকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে আমাদের ইশতেহারে ১০ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে আমাদের প্যানেলের বিকল্প নেই।

আমান উদ্দিন কায়সার সাব্বির আরও বলেন, ফেনীর ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও চেম্বারের স্বার্থ রক্ষায় আমরা সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ গঠন করেছি। তাই ভোটারদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন সচেতনভাবে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হন।

গণসংযোগ শেষে বিকেলে শহরের জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন প্যানেলের প্রার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের  জুনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ মো. সাইদুর রহমান জুয়েল ও মো. মাঈন উদ্দিন।

পরিচালক (সাধারণ ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, আব্বাস ফারুক ভূঁইয়া, মো. নুরুল আফছার মজুমদার, আবদুল কাইয়ুম ও মো. শারাফাত হোসেন চৌধুরী।

পরিচালক (সহযোগী ক্যাটাগরি) পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুল হক, রমিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আজীজুর রহমান, তৌহিদুল ইসলাম, আবু তালেব মজুমদার, মোস্তাফা কামাল, বিবি কুলছুম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ তামিম।

গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা প্যানেলটির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এ প্যানেলের ওপর তাদের আস্থা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ প্যানেল নির্বাচিত হলে ব্যবসায়ী সমাজ উপকৃত হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শহর ব্যবসায়ী সমিতিরি সভাপতি জিয়া উদ্দিন মিষ্টার, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার নাছির উদ্দিনসহ রাজনৈতিক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে নেতৃবৃন্দ এ প্যানেলটির বিজয়ী প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group