| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে শিশুকে যৌন নিপীড়নে অটো চালক গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-06-2026 ইং
  • 746 বার পঠিত
চৌদ্দগ্রামে শিশুকে যৌন নিপীড়নে অটো চালক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে শিশুকে যৌন নিপীড়নে অটো চালক গ্রেপ্তার


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় ইসমাইল হোসেন নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। ইসমাইল নোয়াখালী জেলার সুধারাম থানার চন্দ্রপুর গ্রামের মরহুম আশু মিয়ার ছেলে। গতকাল সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন। 

জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর রাস্তার উপরে ১১ বয়সী বেদে সম্প্রদায়ের এক মেয়েকে যৌন নিপীড়ন করে অটোরিকশা চালক। ইসমাইল হোসেন দক্ষিণ কালিকাপুর পঁচা মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল। এ ঘটনায় চাচি পপি আক্তার বাদি হয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্বশুড় বাড়ি এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। 

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, যৌন নিপীড়নের ঘটনায় আসামী ইসমাইল হোসেন অনেক দিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার তার শশুড় বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group