ফুলগাজী প্রতিনিধি
ফেনীর মানুষের প্রাণের দাবি মুহুরী-কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গতকাল বুধবার বিকেলে ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক আনন্দ মিছিল করেন। মিছিলটি বাজারের জিরো পয়েন্ট থেকে বের হয়ে প্রধান সড়কে প্রদক্ষিন করে।
মিছিল শেষে ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, মাস্টার আবুল কালাম ভূইয়া, মাস্টার আবুল খায়ের, আক্তারুজ্জামান আজিম, সিরাজুল ইসলাম মন্টু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী বাবলু, আনন্দ পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভুঞা, সদস্য সচিব নুরুল হুদা শাহীন, যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম, ইসমাইল ভুঞা টিপু, ফারুক আহম্মেদ ভুঞা, ফুলগাজী উপজেলা ছাত্র দলের আহবায়ক মোহাম্মদ ইউসুফ, সদস্য সচিব কাজী আবদুল আলীম বাবু প্রমুখ।
বক্তারা নদী ভাঙন প্রতিরোধ, বন্যা সমস্যা নিরসনে ফেনী-১ আসনের সংসদ রফিকুল আলম মজনুকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, এই জনপদের মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা। অচিরেই দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হলে এই এলাকার মানুষের কমে যাবে দুঃখ দুর্দশা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |