| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 4487 বার পঠিত
পরশুরামে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
ছবির ক্যাপশন: পরশুরামে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ


পরশুরাম প্রতিনিধি

ফেনীর পরশুরামে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের ক্ষতিকর প্রভাব এবং লেনদেনে সতর্কতা অবলম্বন নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে অগ্রণী ব্যাংক পিএলসি পরশুরাম শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের সার্বিক নির্দেশনায় জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক, মোঃ হারুন অর রশীদ ভূঁইয়া।

অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ফেনী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহ জালাল সভাপতিত্বে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপের অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও সহকারী পরিচালক (ক্যাশ) মোঃ জাহিদুর রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group