| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তার চুরির হিড়িক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 610 বার পঠিত
ফেনীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তার চুরির হিড়িক
ছবির ক্যাপশন: ফেনীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তার চুরির হিড়িক


স্টাফ রিপোর্টার 

ফেনী শহরের মিজান রোডস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে একাধিকবার বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে।  গত বুধবার বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটে। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে নতুন তার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। কিন্তু শুক্রবার দিবাগত রাতে আবারও একই ধরনের চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে।

গতকাল সোমবার সরেজমিনে গেলে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া ফারুক। তিনি জানান, গত পাঁচ দিনের মধ্যে বিদ্যালয়ে দুইবার বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে বুধবার। পরে বৃহস্পতিবার নতুন তার কিনে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। কিন্তু শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা আবারও বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। এর আগেও বিদ্যালয়ের জানালার থাই অ্যালুমিনিয়াম চুরি হয়েছে।

তিনি আরও বলেন, শুধু আমাদের বিদ্যালয়েই নয়, এ এলাকার আরও কয়েকটি স্থানে বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসনের গুরুত্বসহকারে দেখা প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

গতকাল বিদ্যালয় পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এসময়  তিনি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জেনে ফেনী মডেল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। 

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group