| বঙ্গাব্দ
ad728
ad728

র‌্যাবের পৃথক অভিযান চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-05-2026 ইং
  • 136572 বার পঠিত
র‌্যাবের পৃথক অভিযান  চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪
ছবির ক্যাপশন: র‌্যাবের পৃথক অভিযান চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ভারতীয় পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ ৪ জনকে আটক করেছে। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া ও উত্তর বেতিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলো; শাড়িসহ উত্তর বেতিয়ারা তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের মোঃ সিয়াম, রতনপুর গ্রামের রবিউল আলম ও মাদকসহ শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন। গত বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। 

জানা গেছে, র‌্যাব-৭ ফেনীর একটি অভিযানিক টিম গত বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ (ঝালকাঠি-ন-১১-০০৫৩) ভর্তি ১৩৪৪ পিছ ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পাচারকাজে জড়িত পাশ্ববর্তী উত্তর বেতিয়ারা গ্রামের আবুল হাশেমের ছেলে তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ সিয়াম, রতনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল আলমকে আটক করে। পিকআপভর্তি শাড়ি নিয়ে ফেরার পথে র‌্যাবকে দেখে দৌড় দিতে থাকা যুবক শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিনকে ১২৭ বোতল বিয়ার ও ১১ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, র‌্যাবের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group