| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার, ছেলে আটক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-05-2026 ইং
  • 2491 বার পঠিত
মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার, ছেলে আটক
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার, ছেলে আটক


মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় এক বৃদ্ধ পিতার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিল। এছাড়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা অমান্য করে সে ক্রমেই বেপরোয়া হয়ে ওঠে।

গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে পিতা আহমদ ডিলারের সঙ্গে মিলনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে পিতাকে মারধর করে। এতে গুরুতর আহত হন আহমদ ডিলার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে অভিযুক্ত মিলনকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, “পিতাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। এই ছেলে মাকাসক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group