| বঙ্গাব্দ
ad728
ad728

লেমুয়া মজুমদার হাট বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি ফারুক, সম্পাদক আরজু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 3966 বার পঠিত
লেমুয়া মজুমদার হাট বাজার কমিটির নবনির্বাচিত   সভাপতি ফারুক, সম্পাদক আরজু
ছবির ক্যাপশন: লেমুয়া মজুমদার হাট বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি ফারুক, সম্পাদক আরজু


স্টাফ রিপোর্টার 

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাট বাজার পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আরজু এবং সহ-সভাপতি পদে মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার তাহের আহম্মদ ও বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শামীম এবং কার্যনির্বাহী সদস্য পদে আলমগীর, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, এনামুল হক ও খোকনসহ মোট ১১ জন।

নির্বাচন কমিশনার বেলাল হোসেন বলেন, লেমুয়া মজুমদার হাট বাজার পরিচালনা কমিটির নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এতে সকল শ্রেণি-পেশার ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যেও সন্তোষ প্রকাশ দেখা গেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাজার পরিচালনায় গণতান্ত্রিক ধারা ও অংশগ্রহণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group