| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে প্রকাশ্যে ধুমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কলেজ ছাত্র বহিষ্কার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 6069 বার পঠিত
মিরসরাইয়ে প্রকাশ্যে ধুমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কলেজ ছাত্র বহিষ্কার
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে প্রকাশ্যে ধুমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কলেজ ছাত্র বহিষ্কার


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধুমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কলেজের দ্বাদশ শ্রেনির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছে। সে প্রকাশ্যে ধুমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কলেজের সকল শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধুমপান সম্পুন্নভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধুমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group