| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী সীমান্তে ৬২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 5961 বার পঠিত
ফেনী সীমান্তে ৬২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ
ছবির ক্যাপশন: ফেনী সীমান্তে ৬২ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ


নিজস্ব প্রতিবেদক 

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ৬২ লাখ ৭০ হাজার টাকার সমমূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন অলিনগর বিওপির বিশেষ টহলদল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা। 

এ ব্যাপারে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group