| বঙ্গাব্দ
ad728
ad728

সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ঈদ মিলনমেলা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 29-03-2026 ইং
  • 874 বার পঠিত
সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ঈদ মিলনমেলা
ছবির ক্যাপশন: সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ঈদ মিলনমেলা


সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

ঈদের দ্বিতীয় দিন ফাউন্ডেশনের সভাপতি মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে মিলনমেলায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা নুরুল আফসার সাইফুল, মোহাম্মদ সাইফুল ইসলাম , মোহাম্মদ মুসা , মঞ্জুর কাদের সুমন, ফারুকুল ইসলাম মিয়াজী, ইঞ্জিনিয়ার পেয়ার আহমেদ, প্রবাসী জিয়াউর রহমানসহ সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ। এছাড়া ও উপস্থিত ছিলেন, সিনিয়র সভাপতি নুরুজ্জামান সবুজ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, সেক্রেটারি শাখাওয়াত হোসেন ভূঁইয়াসহ ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ। 

মিলনমেলায় চট্টগ্রাম মেডিকেলে চান্স পাওয়ায় মাইশা মাশিয়াত মঞ্জুর অরিনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে সুবলপুরের কৃতি সন্তান ফারুকুল ইসলাম মিয়াজি, ডা: মেসবা উদ্দিন, আলাউদ্দিন আদর ও মাজহারুল ইসলাম সৌরভের লিখা বই প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে এলাকায় ছোট ছোট শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group