গ্রেপ্তার-১
দাগনভূঁঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঁঞা থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত, জঙ্গী সংগঠন দাওয়াতুল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জঙ্গী'র কাছ থেকে, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
১৩ ই মার্চ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে, দাগনভূঁঞা থানা পুলিশ উপজেলার ফাতেমা মঞ্জিল রোড এলাকায় অভিযান চালিয়ে, নাহিদ মিনা ওরফে নাহিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাহিদ গোপালগঞ্জ জেলার পূর্ব লৌখন্ডা গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ সুত্র জানায়, সে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস (ওঝ) সমর্থিত নিষিদ্ধ সংগঠন দাওয়াতুল ইসলাম এর সদস্য হিসেবে, এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল।
অভিযানকালে তার হেফাজত থেকে, ককটেল ও বোমা তৈরির বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে, সে এসব সরঞ্জাম মজুত করেছিল।
গ্রেপ্তারকৃত নাহিদকে আদালতে সোপর্দ করে, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য, পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে, তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাকে এই চক্রের অন্য সদস্যদের ব্যাপারে, জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজুল আজীম নোমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গী দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই চক্রের সাথে, আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জন-নিরাপত্তা রক্ষায়, উপজেলা-জুড়ে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |