| বঙ্গাব্দ
ad728
ad728

পিপলস এইড ইন্টা: ইউকে'র ঈদ উপহার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 518 বার পঠিত
পিপলস এইড ইন্টা: ইউকে'র ঈদ উপহার
ছবির ক্যাপশন: পিপলস এইড ইন্টা: ইউকে'র ঈদ উপহার


সোনাগাজী প্রতিনিধি: 

সোনাগাজীতে লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপল'স এইড ইন্টারন্যাশনাল ইউকে'র পক্ষ থেকে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৪ই মার্চ) মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে লন্ডন প্রবাসী যুক্তরাজ্য লেবার পার্টির অন্যতম নেতা ও পিপল'স এইড ইন্টারন্যাশনাল ইউকে'র প্রতিষ্ঠাতা, জাহাঙ্গীর ফিরোজের অর্থায়ন ও সার্বিক দিকনির্দেশনায় প্রধান অতিথি ছিলেন- মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার মিডিয়া মুখপাত্র গাজী মোঃ হানিফ জনি।

উল্লেখ্য পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকে সমাজের প্রতিবন্ধী ও অসহায় মানুষদের হুইল চেয়ার প্রদান, নগদ অর্থ ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণ ও অর্থ সহায়তা দিয়ে থাকেন, তারই ধারাবাহিকতায় এবারের ঈদে উপজেলার প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group