শহর প্রতিনিধি :
ফেনীতে রেড ক্রিসেন্ট সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ মিস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম,
ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রোমেল শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, এনএসআই ডিডি মো: হেলাল মিয়া, জেলা আনসার বিডিপি সহকারী পরিচালক হেলাল উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহীম, এবি পার্টির জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এডভোকেট জামাল উদ্দিন, আজীবন সদস্য মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, আজীবন সদস্য জহির উদ্দিন মাহমুদ মকুল, সুজনের পৌর সাধারণ সম্পাদক ইমন ইল হক, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শরিফুল ইসলাম অপু, সৌদি আরবস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেন রতন, হোমিওপ্যাথি চিকিৎসক শহীদ উল্যাহ প্রমুখ।
এছাড়াও ইফতারে জেলা জামাতের আমীর মুফতি আবদুল হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মামুন, পৌর সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ওসমান গণি রাসেল, মেজবাহ উদ্দিন মিয়াজী প্রমুখ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |