| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-03-2026 ইং
  • 658 বার পঠিত
পরশুরামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: পরশুরামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার অনুষ্ঠিত


পরশুরাম প্রতিনিধিঃ ‎

পরশুরামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) পরশুরাম কমিউনিটি সেন্টারে প্রাথমিক শিক্ষকদের এ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহিরউদ্দীন টিপুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।

‎সমিতির সাধারণ সম্পাদক ওয়াসি আজম রুমির সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,পৌর জামায়াতের আমীর মোঃ মোস্তফা, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন ও  উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান।

‎‎বক্তারা বলেন,সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল,

‎শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সকল শিক্ষককে একসাথে কাজ করার আহ্বান জানান।

‎ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরশুরাম পাইলট হাই স্কুল জামে মসজিদের খতিব মাওলানা রিয়াজ উদ্দিন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group