| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে বন্যার পূর্বাভাস জানাতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-03-2026 ইং
  • 278 বার পঠিত
পরশুরামে বন্যার পূর্বাভাস জানাতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালু
ছবির ক্যাপশন: পরশুরামে বন্যার পূর্বাভাস জানাতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালু


পরশুরাম প্রতিনিধিঃ 

বন্যার ও পূর্বাভাস জানাতে সীমান্তবর্তী পরশুরামে চালু করা হয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড।

‎‎গতকাল বুধবার (৪ মার্চ) পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বোর্ডের উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা।

‎জানা গেছে, ব্রিটিশ হাই কমিশন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ সহযোগিতায় এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) উদ্যোগে স্থানীয় পর্যায়ে বন্যা পূর্বাভাসের তথ্য প্রদানে এ উদ্যোগে নেওয়া হয়েছ।এর আগে ফেনী সদর  উপজেলায় এ ধরনের আরেকটি  বোর্ড স্থাপন করা হয়।

‎‎পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রিমন কল্যাণ দাস বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম সতৰ্কবার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে নদীর পানির উচ্চতা, সম্ভতাব্য বন্যার পূর্বাবাস, আবহাওয়ার সর্বশেষ তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা একসঙ্গে পাওয়া যাবে।

‎রাইমসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফখরুল আরেফিন ডিজিটাল বোর্ডের ড্যাশবোর্ড সংক্ৰান্ত বিভিন্ন বিষয় উপস্থিত কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন। তিনি জানান, এই ড্যাশবোর্ডে ফেনী অঞ্চলের নদ-নদীর পানির বর্তমান উচ্চতা, বিপৎসীমার তথ্য, সম্ভাব্য পানি বৃদ্ধির প্রবণতা এবং আগামী কয়েক দিনের বন্যা পূর্বাভাস গ্ৰাফ ও চার্টের মাধ্যমে দেখানো হবে।

‎বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আকতার নুর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ,চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, মাওলানা আবদুল হালিম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন প্রমুখ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group