| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপদে সবাই সচেতন হোন -জাফর উদ্দিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-10-2026 ইং
  • 35 বার পঠিত
ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত,  সড়ক নিরাপদে সবাই সচেতন হোন  -জাফর উদ্দিন
ছবির ক্যাপশন: ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


শহর প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালন করা হয়েছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ফেনী সার্কেলের উদ্যোগে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সদকস্তর লাইন বাস টার্মিনাল এবং মহিপালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। সভাপতিত্ব করেন বিআরটিএ, ফেনী সার্কেলের সহকারী পরিচালক মো. আল ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে জাফর উদ্দিন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; চালক, যাত্রী, পথচারী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি বলেন, ‘ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, দক্ষ ও দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা এবং পারস্পরিক সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

সভাপতির বক্তব্যে মো. আল ফয়সাল বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। বিআরটিএ নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

এতে বিশেষ অতিথি ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ আব্দুল বারী ও মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট এস এম সামিউল ইসলাম।

এছাড়াও কর্মসূচিতে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group