| বঙ্গাব্দ
ad728
ad728

স্টার লাইন হাসপাতালে ডাক্তার সিলভিয়ার যোগদান

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 21-02-2026 ইং
  • 89 বার পঠিত
স্টার লাইন হাসপাতালে ডাক্তার সিলভিয়ার যোগদান
ছবির ক্যাপশন: স্টার লাইন হাসপাতালে ডাক্তার সিলভিয়ার যোগদান


ফেনী প্রতিনিধি,

স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিনের কন্যা ডাক্তার সিলভিয়া নিজাম সিফাত আনুষ্ঠানিক ভাবে স্টার লাইন স্পেশালাইজ হাসপাতালে যোগদান করেছেন। শনিবার দুপুরের দিকে হাসপাতালের সম্মেলন কক্ষে তাকে ফুল দিয়ে বরণ করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা। 

এসময় হাসপাতালের বিশেষায়িত সেবা নিয়ে কথা বলেন হাসপাতালের সিইও মো. জাকারিয়া। তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী স্থান ফেনীতে একটি জাতীয়মানের মানসম্মত অত্যাধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে স্টার লাইন গ্রুপ। এ হাসপাতালে বিশ্ব বিখ্যাত জার্মানি ফ্রেসিনিয়াস ও বিব্রাউন মেশিনে ডায়ালাইসিস সেবা, কেমোথেরাপি, ৫০০ মাল্টি স্লাইস সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রাম, বিএমডি, এআই বেসড থ্রি টেসলা ইমেজ কোয়ালিটির ১.৫ টেসলা এমআরআই, ডিজিটাল মেমোগ্রাফি, ১০০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিনে সার্বক্ষণিক সার্ভিস চালু রয়েছে। 

বক্তব্য দানকালে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে দেশে এবং দেশের বাহিরে অনেক নামি-দামি হাসপাতালে চিকিৎসা করিয়েছি।  বর্তমানে আমার মা আমারদের স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালেই চিকিৎসাধীন থেকে ভালো আছেন। আমরা আমাদের পরিবারকে যেভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি; সকল সেবাগ্রহীতাকেও একই সেবা দিতে আমরা বদ্ধপরিকর। 

যোগদান অনুষ্ঠানে অভিব্যাক্তি প্রকাশ করে নবাগত চিকিৎসক সিলভিয়া নিজাম সিফাত বলেন,

স্টার লাইন হাসপাতালে আমার দাদুর চিকিৎসা দেয়া হচ্ছে। যেভাবে আমার দাদুর চিকিৎসা চলছে, একইভাবে সাধারণ রোগীদেরকেও আমরা সেবা দিয়ে যাবো।  

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আইসিইউ কনসালট্যান্ট মো. মাহবুব রশীদ,  নিউরোম্যাডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দিলীপ কুমার, ড. মেজর (অব:) জাহিদুল ইসলাম, স্টার লাইন গ্রুপের পিআরও সাংবাদিক জসিম মাহমুদ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group