নিজস্ব প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ৩নং ওয়ার্ডে শেখজী পাড়া যুব সংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬ইং পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪ ঘটিকায় এই সংবর্ধনা অনুষ্ঠানে কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, যুব সংঘের সকল সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এসএসসি ২০২৬ পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
শেখজী পাড়া যুব সংঘের সভাপতি শেখ হুমায়ুন আমজাদের সভাপতিত্বে ও যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেখজী জামে মসজিদের খতিব হানিফ মিয়াজী, সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক শেখ রাসেল, সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম আকন, সহ সভাপতি শেখ তারিফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোরশেদ আলম জুমন, প্রচার সম্পাদক মোছাদ্দেক আল মাছুম, সহ প্রচার সম্পাদক রবিন, সদস্য নাজিম, আশ্রাফ, রিনয়সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। সংগঠনটির কার্যকরী সদস্যরা ও শেখজী জামে মসজিদের খতিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপকারি ও দ্বীনি বক্তব্য দেন। শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে তাদের হাতে সংবর্ধনা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার উৎসাহ দিতেই এ আয়োজন করা হয়েছে।