| বঙ্গাব্দ
ad728
ad728

সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব: জেলা প্রশাসক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-08-2026 ইং
  • 33 বার পঠিত
সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব: জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব: জেলা প্রশাসক


স্টাফ রিপোর্টার:

ফেনী জেলা প্রশাসকের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘ক্লিন ফেনী’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে শহরের সদর হাসপাতাল মোড়ে বন্ধু মহল ফেনীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুর রহিম ফরহাদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, অর্থ সম্পাদক মাহিন, সহ-প্রচার সম্পাদক সালমান, সদস্য নুপায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, শহরের বিভিন্ন এলাকায় ঝোপঝাড় পরিষ্কার, আগাছা অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। তবে টানা বৃষ্টিপাতের কারণে এদিন সংক্ষিপ্ত পরিসরে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, আবহাওয়া অনুকূলে এলে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, বাজারসহ জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে কার্যক্রমসহ অন্যান্য পরিকল্পিত কার্যক্রমও চলমান রয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, “সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ফেনী গড়ে তোলা সম্ভব। এতে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, রোগবালাই কমবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”

এ সময় শহরের বিভিন্ন স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group