শহর প্রতিনিধি:
ফেনী জেলা কারাগার-২ এ বন্দিদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ফেনী জেলা কারাগার-২ প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারাগারের জেলার ফেরদৌস মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ। তিনি বক্তব্যে মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে বন্দিদের অবহিত করে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেকের সচেতনতা অত্যন্ত জরুরি। এ জন্য বন্দিদের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নতুনভাবে জীবন শুরু করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বন্দিরা মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম বন্দিদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |