খাগড়াছড়ি প্রতিনিধি:
রামগড়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামের এক চা-দোকানির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।
খাগড়াছড়ি জেলা আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চা-দোকানিকে গ্রেপ্তার করে।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৃজনী ত্রিপুরা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে মামলাটির রায় ঘোষণা করায় আমরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।’ তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |