| বঙ্গাব্দ
ad728
ad728

‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করতে হবে’ - জয়নাল আবেদীন ভিপি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 10 বার পঠিত
‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করতে হবে’ - জয়নাল আবেদীন ভিপি
ছবির ক্যাপশন: ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে কাজ করতে হবে’ - জয়নাল আবেদীন ভিপি



স্টাফ রিপোর্টার:

‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরকে সহযোগিতা করেই দেশকে এগিয়ে নিতে হবে।’ এমন আহ্বান জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।

গতকাল শুক্রবার ফেনী শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফেনী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে শুধু মুসলমান অংশ নেয়নি, অসংখ্য হিন্দুও আমার সঙ্গে যুদ্ধ করেছে। হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। তাই সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা।

জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি ডি.এন. চ্যাটার্জি, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা শাখার প্রচার সম্পাদক জীবন আচার্য, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর চন্দ্র কর এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ফেনী জেলা শাখার সভাপতি শুকদেব নাথ তপনসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিট কমিটির নেতারা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা আগামী দুই বছরের জন্য ফেনী জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আংশিক ঘোষণা করেন।

নতুন কমিটিতে অ্যাডভোকেট সমীর চন্দ্র কর সভাপতি, শান্তি চৌধুরী সাধারণ সম্পাদক এবং অনিল নাথ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মানিক চন্দ্র দাশ। অন্যান্য সহ-সভাপতি হিসেবে রয়েছেন অনিল বণিক, হরিপদ সাহা, মাস্টার দুলাল দাশ, মাস্টার সহদেব চন্দ্র দাশ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিপুল শর্মা, মরণ মজুমদার ও মঞ্জু রাণী দেবী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুরঞ্জিত নাগ। পরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group