| বঙ্গাব্দ
ad728
ad728

বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 15 বার পঠিত
বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
ছবির ক্যাপশন: বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান প্রস্তাবিত আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণমূলক পরিকল্পনার ভিত্তিতে বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করা হবে। আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই বর্তমান প্রশাসনের লক্ষ্য।

প্রস্তাবিত বাজেটে মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, জরাজীর্ণ সড়ক সংস্কার, গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীছাউনি নির্মাণ, পথচারীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বাজার এলাকায় ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারে রাতের প্রহরী নিয়োগের পরিকল্পনা রাখা হয়েছে। পাশাপাশি পৌর এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হাকিম  বিএনপি নেতা আব্দুল হাই সেলিম,   কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এএইচএম মান্নান মুন্না, পৌরসভা নির্বাহী কর্মকর্তা হালিম উল্যাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা  মাঈন উদ্দীন, হিসাব রক্ষক মনির আহাম্মদ মামুন,বাশার, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। জামায়াতের আমির মোশাররফ হোসেন এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। 

বাজেট উপস্থাপনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে। একই সঙ্গে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, সড়ক উন্নয়ন, বাজার এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে বসুরহাট পৌরসভার নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। এ লক্ষ্য অর্জনে তাঁরা পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group