| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-06-2026 ইং
  • 10 বার পঠিত
ফুলগাজীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ছবির ক্যাপশন: ফুলগাজীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


ফুলগাজী প্রতিনিধি: 

ফুলগাজীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. মোজাম্মেল হোসেন, মেডিকেল টেকনোলজিস ফরিদ আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক মেজবাহ উদ্দিন প্রমুখ। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্যে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে অন্যান্যরা এ কার্যক্রমে অংশ নেয়। 

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া জানান, এ ক্যাম্পেইনে উপজেলায় ১৪৪টি অস্থায়ী ও ১টি স্থায়ী ক্যাম্পে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২৫১ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২১১৯২ জন শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group